সানির এক পহেলি লীলা`র ট্রেলর প্রকাশ (ভিডিও)


প্রকাশিত: ১১:০৫ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

প্রকাশিত হল সানি লিওনের বহু প্রতিক্ষিত ‘এক পহেলি লীলা’ সিনেমার ট্রেলর। এই সিনেমাতে সানির শরীরী আবেদন আগের ছবিগুলিকেও পিছনে ফেলবে বলেই মনে করা হচ্ছে। অন্তত ট্রেলরটি দেখে এমনটাই মনে করা হচ্ছে।

এই ছবিতে পশ্চিমা সাজে নয়, ধ্রুপদী সজ্জায় দেখা যাবে সানিকে। সাজসজ্জার ফারাকেও সানির আবেদন পর্দায় শিহরণ ছড়াবে।

বব্বি খান পরিচালিত সিনেমাটি আগামী ১০ এপ্রিল মুক্তি পাবে। এই ছবিতেজয় ভানুশালী, রাহুল দেবও অভিনয় করেছেন।



আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।