শাহরুখকে রাস্তা ভাঙার নির্দেশ
বলিউড বাদশাহ শাহরুখ খানকে রাস্তা ভাঙার নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের পৌরসভা। মুম্বাইয়ের বান্দ্রায় শাহরুখ তার স্বপ্নের বাড়ি `মান্নাত` নির্মাণের সময় যাতায়াতের সুবিধার্থে একটি রাস্তাও নিজ উদ্যোগে তৈরি করেছিলেন। কিন্তু শাহরুখের ওই ঢালু রাস্তাটির জন্য আশপাশের বাসিন্দারা ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাই পৌরসভা থেকে নোটিশ দিয়ে শাহরুখকে রাস্তাটি ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।
মিডডের খবরে জানা গেছে, ৬ ফেব্রুয়ারি মুম্বাই পৌরসভা থেকে একটি নোটিশ পাঠিয়ে শাহরুখকে বলা হয়,৭ দিনের মধ্যে শাহরুখ রাস্তাটি না সরালে পৌরসভা নিজেই ব্যবস্থা নিয়ে তা ভেঙে দেবে। আর বিল পাঠিয়ে দেবে শাহরুখকে। তবে এখনো এ সম্পর্কে শাহরুখ কোনো মন্তব্য করেননি।
এইচএন/এমএস