সাদিয়ার নীল ভালোবাসা (ভিডিও)


প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

আবারো নতুন ছবিতে যুক্ত হলেন আলোচিত অভিনেত্রী সাদিয়া আফরিন। নীল ভালোবাসা শিরোনামের একটি ছবিতে নায়িকা হিসেবে কাজ করছেন তিনি।

সাজ্জাদুল রহমান বাদল পরিচালিত এই ছবিতে সাদিয়ার বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন নবাগত হৃদয় খান ও আবির খান।

সাদিয়া বলেন, নীল ভালোবাসায় আমাকে একজন মডার্ন মেয়ের চরিত্রে দেখা যাবে। নতুন এই সিনেমা নিয়ে আমি দারুণ আশাবাদী।

নীল ভালোবাসাতে গান থাকছে ছয়টি। যার মধ্যে একটি আইটেম গান থাকছে। আইটেম গানে পারফর্ম করবেন বেশ কয়েকজন নায়ক-নায়িকা।

ডেয়ারিং লাভার সিনেমায় একটি আইটেম গানে পারফর্মের মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে সাদিয়ার। এরইমধ্যে তিনি বেশ কিছু সিনেমাতে অভিনয় পাশাপাশি আইটেম গানে অংশ নিয়েছেন।



এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।