আবারো খোলামেলা কিম!


প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০৮ মার্চ ২০১৫

নিজেকে আলোচনায় রাখার জন্য নগ্ন হয়ে ক্যামেরার সামনে দাঁড়ানো কিম কারদাশিয়ানের কাছে নতুন কিছু নয়। ব্যাপারটিকে তিনি একেবারে দুধভাতে পরিণত করেছেন। সর্বশেষ খবর হলো আবারো বস্ত্রবিহীন পোজ দিতে যাচ্ছেন আমেরিকান এই রিয়েলিটি স্টার ।

ই-অনলাইনকে দেয়া সাক্ষাতকারে কিম জানিয়েছেন, আসছে ‘কিপিং আপ উইথ কারদাশিয়ান’-এর দশম কিস্তি উপলক্ষে নগ্ন হয়ে ফটোশুট করাবেন তিনি।

কিম বলেন, ‘আমার শরীরের অবস্থা দিনে দিনে মুটিয়ে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই মা হতে যাচ্ছি। তাই আগেই নগ্ন ফটোশুটটি সেরে ফেলতে চাই। সন্তান আসলে আর সেটা সম্ভব হবে না।’

এর আগেও বেশ কয়েকবার উল্টা পাল্টা ছবি তুলে আলোচনার জন্ম দিয়েছিলেন এই তারকা।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।