প্রাণ-আরএফএলের ৬ বিজ্ঞাপনে ফেরদৌস


প্রকাশিত: ১০:১৩ এএম, ০৯ মার্চ ২০১৫

চলচ্চিত্রের ব্যস্ত অভিনেতা ফেরদৌস। তবে ভালো ফুরসত মিললে তিনি বিজ্ঞাপনেও মডেল হন। দুই বাংলার চলচ্চিত্রে অভিনয় করা এই অভিনেতা দীর্ঘদিন বিরতি দিয়ে আবারও টিভি বিজ্ঞাপনে আসছেন।

ফেরদৌস জানান, একসাথে ছয়টি বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। সবগুলো বিজ্ঞাপনই প্রাণ-আরএফএলের।

সম্প্রতি একসাথে ছয়টি বিজ্ঞাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই মাসের শেষ সপ্তাহ থেকে বিজ্ঞাপনগুলোর টানা দৃশ্য ধারণের কাজ হবে।

এ প্রসঙ্গে ফেরদৌস বললেন, বলতে পারেন হঠাৎ করেই প্রাণ-আরএফএলের বিজ্ঞাপনে কাজের প্রস্তাব পেলাম। প্রত্যেকটি বিজ্ঞাপনের ধারণা ভিন্ন ভিন্ন। তাই ভালো লেগে গেল।

এমজেড/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।