গহীনের গানের শততম পর্বে ৩২ শিল্পী


প্রকাশিত: ১১:১৪ এএম, ১৩ মার্চ ২০১৫

সরাসরি সঙ্গীতানুষ্ঠান ‘গহীনের গান’ এর ১০০তম পর্ব এস এ টিভিতে প্রচারিত হতে যাচ্ছে আগামী ১৪ মার্চ শনিবার। এ দিন রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত প্রচারিত এই অনুষ্ঠানে বিভিন্ন প্রজন্মের ৩২ জন খ্যাতিমান শিল্পী অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানের প্রযোজক কামরুজ্জামান রঞ্জু জানান, শততম পর্ব উপলক্ষে ‘গহীনের গান’ অনুষ্ঠানটিকে ৫টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রতিটি ভাগে একই সাথে কয়েকজন শিল্পী মঞ্চে থাকবেন। তারা নিজেদের মধ্যে আড্ডা দেবেন, দর্শকের সাথে কথা বলবেন এবং অনুরোধের গান করবেন।

সেই শিল্পীরা হলেন- সুবীর নন্দী, দিলরুবা খান, ফেরদৌস আরা, ইন্দ্রমোহন রাজবংশী, সেলিম চৌধুরী, বাদশা বুলবুল, আলম আরা মিনু, দিনাত জাহান মুন্নী, আসিফ আকবর, চন্দনা মজুমদার, ডলি সায়ন্তনী, শফি মন্ডল, তানভীর আলম সজীব, তপন চৌধুরী, শফিউল আলম রাজা, রিজিয়া পারভীন, আাঁখি আলমগীর, অনুপমা মুক্তি, বালাম, পলাশ, মৌটুসী, পারভেজ, ইবরার টিপু, দিঠি আনোয়ার, প্রিয়াংকা গোপ, আব্দুল লতিফ শাহ্, সন্দীপন, কিশোর, লিজা, আরিফ, নন্দিতা।

অনুষ্ঠানটি সঞ্চালন করবেন হাসান আবিদুর রেজা জুয়েল, পূজা সেনগুপ্ত এবং ফুয়াদ।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।