একসঙ্গে প্রভা-প্রসূন
রাজধানী উত্তরায় দর্শকপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান তার নিজের শুটিংবাড়ি ‘নীলাঞ্জনা’র যাত্রা শুরু করেছেন গত বৃহস্পতিবার। ওইদিন এ সংস্থা থেকে নতুন ধারাবাহিক নাটক রহমতুল্লাহ তুহিনের পরিচালনায় ‘যখন কখনো’র শুটিং শুরু হয়।
এ ধারাবাহিকেই প্রথম একসঙ্গে অভিনয় করছেন জনপ্রিয় দুই অভিনেত্রী প্রভা ও প্রসূন। নাটকটিতে আরও অভিনয় করছেন ফেরদৌসী মজুমদার, ইন্তেখাব দিনার, রওনক হাসান প্রমুখ। ধারাবাহিকটিতে ফেরদৌসী মজুমদারের দুই ছেলের ভূমিকায় অভিনয় করছেন ইন্তেখাব দিনার ও রওনক হাসান।
পাশাপাশি ধারাবাহিক নাটকে প্রথমবারের মতো অভিনয় করছেন প্রসূন আজাদ। নাটকটি একটি পারিবারিক গল্পের ওপর আবর্তিত হলেও একটি ফ্যান্টাসি থ্রিলারধর্মী নাটক এটি। এতে এক অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াবেন প্রভা। নাটকে প্রসূন আজাদের সঙ্গে দিনারের এবং প্রভার সঙ্গে রওনকের সম্পর্ক গড়ে উঠে গল্পের একপর্যায়ে। ১০৪ পর্বের এ ধারাবাহিক নাটকটি খুব শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
এআরএস/আরআইপি