‘হরবোলা’র উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা


প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৫ এপ্রিল ২০১৫

আবৃত্তি সংগঠন ‘হরবোলা’র আয়োজনে শুরু হতে যাচ্ছে দুই মাস মেয়াদী প্রমিত বাংলা উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা।

সদস্য সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত এ কর্মশালায় নবীন, প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীদেরকে বাচনিক উৎকর্ষের পাশাপাশি আবৃত্তিশিল্পে দক্ষ করে তোলা হবে।

কর্মশালায় প্রশিক্ষণ দেবেন আশরাফুল আলম, নিরঞ্জন অধিকারী, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, রতন সিদ্দিকী, শিমুল মুস্তাফা, মাহিদুল ইসলাম ও মজুমদার বিপ্লব।

প্রতি সপ্তাহের শুক্রবার হবে ক্লাস।

কর্মশালার নিবন্ধনসহ কোর্স ফি ১,১০০ টাকা। আবেদনপত্র পাওয়া যাচ্ছে টিএসসি প্রাঙ্গণে ‘হরবোলা’র নির্ধারিত ডেস্কে।

আবেদনপত্র জমা দেয়া যাবে ১৩ই এপ্রিল ২০১৫ পর্যন্ত।

ভর্তি ও কর্মশালা সংক্রান্ত- যেকোনো তথ্যের জন্য হরবোলা’র পক্ষ থেকে ০১৭২০০০০০০৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। অথবা মেইল করা যাবে [email protected] আইডিতে।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।