ব্ল্যাকমানি ছবির ভিডিও প্রকাশ (ভিডিও)

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৯ এএম, ২৩ এপ্রিল ২০১৫

সফল চলচ্চিত্র নির্মাতা সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। লাক্স সুন্দরী মৌসুমী হামিদের প্রথম এই ছবিটি এরইমধ্যে আলোচনায় এসেছে। ছবিটিতে তার সাথে আরও অভিনয় করেছেন সায়মন ও কেয়া।

কয়েকদিন হলো ব্ল্যামানি ছবির ফাস্টলুক ভিডিওটি অনলাইনে প্রকাশিত হয়েছে। প্রকাশের পর ভালোই সাড়া পেয়েছে এটি।

ছবিটিতে মৌসুমী-সায়মন ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ এবং একটি বিশেষ চরিত্রে নায়ক রুবেলসহ আরও অনেকে।

পরিচালক সাফি জানালেন, রাজনৈতিক অস্থিরতার মধ্যেও স্বল্প সময়ের মধ্যে ‘ব্ল্যাকমানি’র শুটিং শেষ করা হয়েছে। দৃশ্যধারণ করতে গিয়ে হামলার শিকারও হয়েছিলো ছবির ইউনিট। তারপরও ছবিটির কাজ শেষ করতে পেরে সবাই খুশি।

কবির বকুলের কথায় ছবির সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। আর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও কিশোর। ছবিটি প্রযোজনা করছে মুভি প্ল্যানেট মাল্টিমিডিয়া।

ছবিটির একটি আইটেম গানে কণ্ঠ দিয়েছেন পিয়া বিপাশা।



এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।