একসাথে নাচবেন তারা


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ২৩ এপ্রিল ২০১৫

দুজনের নামের সাথেই বলিউড বাদশাহ শাহরুখ খান জড়িয়ে আছেন। একজনের যাত্রা শুরু কিং খানের নায়িকা হয়ে। অন্যজন একমাত্র নারী যিনি শাহরুখকে প্রেমের ফাঁদে ফেলেছেন। তারা হলেন তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোন।

এর আগে কখনো একসাথে কাজ করা হয়নি তাদের। এই প্রথমবার একটি গানের নাচে একসাথে পারফর্ম করবেন প্রিয়াঙ্কা ও দীপিকা। সেই নাচে দর্শকদের মন রাখতে কঠোর অনুশীলনে নেমেছেন বলিউড দুই হার্টথ্রুব।

আগামী সিনেমা ‘বাজিরাও মাস্তানি’র একটি গানে দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া মিলবেন লাভানি নাচে। সেই উদ্দেশ্যই এখন ব্যস্ত রয়েছেন তারা।

এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘মাত্র দুইটি দিন আছে এ নাচ নিয়ে অনুশীলনের জন্য। আমি ও দীপিকা দীর্ঘ সময় ধরে খুব ভালো বন্ধু। গানটিতে অনেক ধরণের নাটকীয়তা আছে, এ নিয়ে দুইজনই দুইজনকে খুব সহায়তা করছি।’

তিনি বলেন, অনুশীলনটা দুইজন একসঙ্গেই করছি। সুতরাং আমাদের প্রত্যাশাটাও স্বাভাবিকভাবেই অনেক বেশি।  সূত্র : অনলাইন

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।