নারী জাগরণের গানে ফাহমিদা নবী


প্রকাশিত: ০৭:৫৭ এএম, ২৩ এপ্রিল ২০১৫

দীর্ঘ ক্যারিয়ারে মিষ্ট মধুর অনেক গান দিয়ে তিনি শ্রোতাদের মন জয় করেছেন। এবারে গাইলেন নারী জাগরণের গান। সম্প্রতি ‘আমি নারী, আমি নিজ হাতে নিজের জীবন গড়ি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন দেশবরেণ্য সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী।

তার গাওয়া গানটির কথা লিখেছেন রাজীব মণি দাস। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন যাদু রিছিল। রাজধানীর অন্তরা স্টুডিওতে গানটির রেকডিং সম্পন্ন হয়।

এ গান নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘নারীদের জন্য গাইতে পারা আমার কাছে অন্য রকম একটি ব্যাপার। আমার গান, আমার সুর যদি একটি নারীকেও অনুপ্রাণীত করে, উৎসাহিত তবে সেই আমার বিশাল প্রাপ্তি। নতুন এ গানটির প্রতিটি কথা ও সুর নারীদের এগিয়ে যাওয়ার সাহস, শক্তি ও অনুপ্রেরণা যোগাবে।’

পাশাপাশি শিল্পী আরও জানান, এ গানের মাধ্যমে বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে আসার কথা বলা হয়েছে। এখানে ঠাঁই পেয়েছে সমকালীন প্রেক্ষাপট। যা শ্রোতাদের চিন্তার খোরাক যোগাবে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।