আলিশার অন্তরঙ্গের নতুন ভিডিও
মডেল-অভিনেত্রী আলিশা প্রধানের প্রথম চলচ্চিত্র ‘অন্তরঙ্গ’। এটি পরিচালনা করেছেন প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম। ছবিটিতে আলিশার বিপরীতে আছেন নায়ক ইমন। সম্প্রতি ইউটিউবে প্রকাশ হলো এর আরও একটি গানের ভিডিও।
‘এক জোড়া চোখের দাবি-আরেক জোড়া চোখের কাছে’ শিরোনামের গানটিতে বাপ্পা মজুমদারের সঙ্গীতায়োজনে কণ্ঠ দিয়েছেন কনা ও বাপ্পা নিজেই।
ইমন ও আলিশার এই গানটির ভিডিও ইউটিউবে প্রকাশের এক সপ্তাহের মধ্যেই এটির ৩০ হাজারেরও বেশি দর্শক দেখে ফেলেছেন।
এর আগে অন্তরঙ্গ ছবির ‘আমি দিয়াশলাই ছুঁলে আগুন হয়ে যাই’ শিরোনামের আইটেম গানের একটি টিজার প্রকাশ করা হয়। যেখানে আলিশাকে পাশ্চাত্যের আদলে আবেদনময়ী হিসেবে অভিনয় করতে দেখা গেছে। সেই ভিডিওটিও দারুণ সাড়া পেয়েছিলো।
অন্তরঙ্গ ছবির গল্প রচনা করেছেন আব্দুল্লাহ জহির বাবু। আলিশা-ইমন ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন অমিত হাসান, অরুনা বিশ্বাসসহ আরো অনেকে।
এলএ/আরআইপি