কোনালসহ চার শিল্পীর কণ্ঠে এশিয়ান ভলিবলের থিম সং
আগামী ২৩-২৮ মে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া `এশিয়ান সিনিয়র পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০১৫` এর জন্য একটি থিম সং তৈরী করা হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে এ আন্তর্জাতিক এই টুর্নামেন্টের থিম সংটি লিখেছেন সাইফুদ্দিন ইমন। আর গানটিতে কণ্ঠ দেবেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় শিল্পী কোনালসহ আরো তিন নতুন শিল্পী।
গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর দাস। কোনালের সাথে অংশ নেয়া অন্য শিল্পীরা হলেন কিশোর, জয় শাহরিয়ার ও নিশিতা বড়ুয়া। এ গানটি প্রসঙ্গে গীতিকার সাইফুদ্দিন ইমন বলেন, `টুর্নামেন্টের বিভিন্ন বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে গীতিকার গানটি দারুণ ভাবে তৈরি করেছেন। আশা করি সবারই ভালো লাগবে।
এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ অংশ নেয়া অন্য দেশগুলো হচ্ছে মালদ্বীপ, নেপাল, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কেমেনিস্তান ও আফগানিস্তান।
জেআর/এমএস