ট্রেলারেই হিট সেন্স এইট! (ভিডিও)
প্রকাশ হল বহুল আলোচিত হলিউড ফিকশন ড্রামা ‘সেন্স এইট’ এর ট্রেলার। কয়েকজন বলিউড তারকা অভিনয় করায় এই ড্রামা নিয়ে উপমহাদেশের দর্শকদের আগ্রহ খানিকটা বেশিই।
সবকিছু মিলিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানেরও ধারণা ছিলো নতুন এই সিরিজটি ভালোই জনপ্রিয়তা পাবে। কিন্তু সব ধারণাকে উড়িয়ে দিয়ে ট্রেলারেই বাজিমাত করে দিল সেন্স এইটা।
গেল বৃহস্পতিবার প্রকাশ হয়েছে ‘সেন্স এইট’ এর আকর্ষণীয় ট্রেলার। আর সপ্তাহঘুরে আরেক বৃহস্পতিবার আসার আগেই এটি ৩৮ লাখেরও বেশি দর্শক দেখে ফেলেছেন। ট্রেলারটি প্রকাশের পরপরই দেখার ধুম পড়ে।
রহস্যধর্মী কাহিনী নিয়ে সিরিজটি নির্মিত হয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানের ৮ জন মানুষ ঘটনাক্রমে একত্রিত হয়। দারুণ গতিশীল এ সিরিজে অভিনয় করেছেন বলিউড তারকা অনুপম খের, পূরব কোহলি ও টিনা দেশাই। ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুপম খের।
দ্য ওয়াকস্কিস (এন্ডি ও লানা ওয়াকস্কি) ও জে মাইকেল স্ট্রাকজাইনস্কির চিত্রনাট্যে ‘সেন্স এইট’ পরিচালনা করেছেন দ্য ওয়াকস্কিস, টমটাইকার, জেমস ম্যাকটেগু ও ড্যান গ্লাস। আরও অভিনয় করেছেন ব্রায়ান জে স্মিথ, টুপেন্স মিডলটন, আমল আমেন, বা ডোনাসহ অনেকে।
১২ পর্বের সিরিয়ালটি ৫ জুন নেটফ্লিক্সে প্রচার হবে।
এলএ