জন্মদিনে কাঁদলেন সানি লিওন


প্রকাশিত: ১০:০৮ এএম, ১৩ মে ২০১৫

ছিলেন পর্নোস্টার। বলিউডে পা দিয়ে আজ তিনি এশিয়া উপমহাদেশে শীর্ষ জনপ্রিয় তারকা। তিনি করণজিৎ কৌর ভোরা ওরফে সানি লিওন। বুধবার, ১৩ মে এই তারকার শুভ জন্মদিন। এবারে ৩৪-এ পা রাখলেন ভারতীয় বংশোদ্ভূত সাবেক কানাডিয়ান পর্নোস্টার।

কিন্তু, ‘বার্থডে গার্ল’-এর মন খারাপ। কারণ সুন্দর এই দিনটাতে পাশে নেই স্বামী ড্যানিয়ল ওয়েবর। কাজের জন্যেই সানি অন্য জায়গায়। তাতে কী! ড্যানিয়ল সোমবার রাতেই ‘সারপ্রাইজ ডিনার’ দিয়ে স্ত্রীর জন্মদিন পালন করেছেন। স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে সেই ছবিও পোস্ট করেছেন তিনি।

তাই দেখে সানির স্বীকারোক্তি, ‘ছোটবেলার কথা মনে করিয়ে দিল ড্যানিয়ল। মা-বাবার কথা মনে করে চোখ ভিজে গেল।’

২০১০ সালে নিউ ইয়র্কের ‘ম্যাক্সিম’ ম্যাগাজিনের বিচারে সে বছরের সেরা বারো ‘পর্ন স্টার’-এর তালিকায় ছিল সানির নাম। ২০১২-তে তিনি বলিউডে পা রাখেন পূজা ভাটের পরিচালিত ‘জিসম ২’ ছবিতে পর্ন স্টার ‘ইজনা’-র ভূমিকায়। এর পর ‘জ্যাকপট’, ‘রাগিনি এমএমএস ২’, ‘এক পহেলি লীলা’-র মাধ্যমে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন বেশ সহজেই। ২০১৪-র ‘মোস্ট ডিজায়েরেবল উইমেন’ খেতাবও তার ঝুলিতে।

গত সপ্তাহেই মুক্তি পেয়েছে তার কমেডি ছবি ‘কুছ কুছ লোচা হ্যায়’। রাম কাপুরের সঙ্গে সানির যুগলবন্দি প্রথম দিনেই ৭৫ লক্ষ টাকার ব্যবসা করেছে বক্স অফিসে। অন্যদিকে তার কমেডি ছবি ‘মস্তিজাদে’ রয়েছে মুক্তির অপেক্ষায়।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।