চিয়ারলিডার্সদের হোটেল কক্ষে পুলিশ!


প্রকাশিত: ১০:৪৬ এএম, ১৩ মে ২০১৫

গভীর রাতে চিয়ারলিডার্সদের হোটেল কক্ষে এবার পুলিশের আনাগোনা। উদ্দেশ্য জিজ্ঞাসাবাদ। তবে এ ঘটনায় বিরক্ত চিয়ারলিডার্সদের দল। ঘটনাটি রায়পুরে। মঙ্গলবার আইপিএলের চেন্নাই-পাঞ্জাব ম্যাচের আগের দিন গভীর রাতে চিয়ারলিডার্সদের ঘরে আচমকা হানা দেয় পুলিশ বাহিনী।

রাত ৩টার সময় প্রায় এক ডজন পুলিশ ও বেশ কয়েকজন নারী পুলিশ অফিসার রায়পুরে এক হোটেলে গিয়ে চিয়ারলিডার্সদের জিজ্ঞাসাবাদ করে। অভিযোগ কোনো রকম ওয়ারেন্ট ছাড়াই চিয়ারলির্ডাসদের হোটেলে তল্লাশি করা হয়। পুরো ঘটনায় বেশ বিরক্ত চিয়ারলিডার্সরা।

এক চিয়ারকন্যার অভিযোগ, আমাদের কাছে ওয়ার্ক পারমিট রয়েছে আমরা বলিউডে বিভিন্ন সিনেমায় নাচে অভিনয় করছি বেশ কয়েকদিন। কিন্তু এমনভাবে হেনস্থা কোথাও করা হয়নি। এভাবে রাতে এসে হেনস্থা করা হাস্যকর ও অর্থহীন।

কেন এভাবে গভীররাতে চিয়ারলিডার্সদের জিজ্ঞাসাবাদ করা হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এক দৈনিকে প্রকাশ, আইপিএলে গড়াপেটাকাণ্ডে চিয়ারলির্ডাসদের যোগাযোগের কথা ওঠায় পুলিশের এ তল্লাশি। পুলিশের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, এটা রুটিন চেকআপ। খবর জিনিউজর।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।