ক্যাটরিনাকে বিয়ে করছেন না রণবীর
মাত্র কিছুদিন আগেও মিডিয়া জগত তোলপাড় ছিলো রণবীর-ক্যাটরিনার বিয়ের খবরে। কিন্ত সে জল্পনা কল্পনায় জল ঢেলে দিলেন রণবীর কাপুর।
বেশ কিছুদিন আগেই একটি বাংলা পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে রণবীর জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরই সাত পাকে বাধা পড়তে যাচ্ছেন ক্যাটরিনা কাইফ ও কাপুর বাড়ির ছেলে রণবীর। শুধু তাই নয় এমনটি ইচ্ছা ক্যাটরিনারও তেমনটিই জানিয়েছেলেন বলিউডের এই রোমান্টিক নায়ক। কিন্তু তিন দিন পর এই খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন।
বোম্বে ভেলভেট সিনেমার প্রচারনায় এসে তিনি জানান, ক্যাটরিনার সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও আপাতত বিয়ে নিয়ে কিছুই ভাবছেন না তারা। তিনি আরও বলেছেন, তার বিয়ে নিয়ে যে খবর রটেছে, তা সম্পূর্ণ গুজব।
এদিন ক্যাটরিনাও বিবৃতি দিয়ে জানিয়েছেন, আপাতত বিয়ের কোনও পরিকল্পনা নেই তার।
আরএএইচ/এলএ