নজরুলের মেহের নিগারে অপূর্ব-শখ


প্রকাশিত: ১০:১৭ এএম, ১৪ মে ২০১৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জয়ন্তী আগামী ২৫ মে। এ উপলক্ষে নাটক পাড়ায় চলছে নানা আয়োজন। তৈরি হচ্ছে কবির গল্প-কবিতা অবলম্বনে নাটক-টেলিছবি।

সেই ধারবাহিকতায় নির্মাণ করা হয়েছে খন্ড নাটক ‘মেহের নিগার’। বিইউ শুভর পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও শখ। এরইমধ্যে পুবাইলের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। নাটকটিতে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চাষী আলম।

নির্মাতা জানিয়েছেন, এখানে অপূর্ব ও শখকে ভিন্ন রুপে দেখবেন দর্শকরা। এর আগে এটি নিয়ে চলচ্চিত্র হলেও ভিন্ন আঙ্গিকে এ নাটকটি নির্মাণ করা হয়েছে। আশা করি, দর্শকরা পছন্দ করবেন এটি।

খুব শিগগিরই যে কোনো টিভি চ্যানেলে প্রচার হবে নাটক ‘মেহের নিগার’।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।