বাংলাদেশে রাসেল ক্রো (ভিডিও)


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ২৮ মে ২০১৫

হলিউডের জনপ্রিয় অভিনেতা রাসেল ক্রো। তাকে জীবন্ত কিংবদন্তিও বলা হয়। ‘গ্ল্যাডিয়েটর’ খ্যাত অস্কারজয়ী এই অভিনেতাকে একইসঙ্গে অভিনেতা ও পরিচালক হিসেবে দেখার সুযোগ পাচ্ছেন ঢাকার দর্শকরা। তার পরিচালনায় প্রথম ছবি ‘দ্য ওয়াটার ডিভাইনার’ শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে।

যুদ্ধে গিয়ে নিখোঁজ তিন সন্তানের সন্ধানে ভিটেমাটি সব বিক্রি করে অস্ট্রেলিয়া থেকে সুদূর তুরস্কে পাড়ি দেন জশুয়া কনোর। ১৯১৯ সালের কথা। প্রথম বিশ্বযুদ্ধের পরপরই এ ঘটনা। নানা ঘাত-প্রতিঘাত আর সংগ্রামবিজড়িত এ ঘটনা নিয়েই ছবিটি নির্মাণ করেছেন রাসেল ক্রো।

এরই মধ্যে ছবিটি অস্ট্রেলিয়ান একাডেমি অব সিনেমা অ্যান্ড টিভি আর্টসে পাঁচটি পুরস্কার জিতেছে। গেল বছরের ২৬ ডিসেম্বর অস্ট্রেলিয়ায় মুক্তি পায় ছবিটি। আর যুক্তরাষ্ট্রে মুক্তি পায় এ বছরের ২৪ এপ্রিল। অস্ট্রেলিয়ার স্থানীয় বাজারে ২০১৪ সালে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড করেছে এ ছবি।



এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।