হিন্দি গান গাইলেন ন্যান্সি (ভিডিও)
মেলোডি জগতে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ন্যান্সি প্রথমবারের মতো হিন্দি গানে কণ্ঠ দিয়েছেন। সম্প্রতি `রিম ঝিম সাওয়ান` শিরোনামে একটি গান গেয়েছেন তিনি।
জানা যায়, ন্যান্সি মনে প্রাণে অনুসরণ করেন বলিউডের শিল্পী শ্রেয়া ঘোষালকে। তাই শ্রেয়ার গাওয়া গানটিকে কভার করলেন ন্যান্সি। চারদিকে যখন বর্ষার আমেজ তখনই ভক্তদের কথা চিন্তা করে গানটি গেয়েছেন তিনি।
তাই শনিবার ন্যান্সি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন। প্রথমবারের মতো হলেও ভাষাটাকে বেশ রপ্ত করে গানটি গেয়েছেন এই শিল্পী।
গানটি প্রকাশিত হওয়ার পর হাজার হাজার দর্শক শুনেছেন। পাকিস্তানের জনপ্রিয় সুফি গায়ক রাহাত ফাহেত আলী খানের সুর ও সঙ্গীতে শ্রেয়া ঘোষালের কণ্ঠে গানটি তখনকার সময়েও বেশ হিট হয়েছিল।
আরএএইচ/বিএ/আরআইপি