বলিউড তারকা চাঙ্কি পান্ডের সঙ্গে চঞ্চলের হঠাৎ দেখা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ১৭ মে ২০২৬
বলিউড তারকা চাঙ্কি পান্ডের সঙ্গে চঞ্চলের হঠাৎ দেখা

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের আকস্মিক সাক্ষাৎ এখন সামাজিক মাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সম্প্রতি ফেসবুকে চাঙ্কি পান্ডের সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করে ভক্তদের চমকে দেন চঞ্চল।

শনিবার ছবিটি পোস্ট করে ক্যাপশনে চঞ্চল লেখেন, ‘হঠাৎ দেখা…….!!! চাঙ্কি পান্ডে।’

সঙ্গে যোগ করেন দুটি ভালোবাসার ইমোজি।

ছবিটির পেছনের পরিবেশ দেখে ধারণা করা হচ্ছে, কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে দুই তারকার এই হঠাৎ সাক্ষাৎ হয়েছে।

ছবিটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা যায়। মন্তব্য ঘরে অনেকে প্রশংসা ও মজার মন্তব্য করেন। আবার কেউ কেউ ধারণা করছেন, চঞ্চল চৌধুরী হয়তো বলিউডের কোনো নতুন প্রজেক্টে যুক্ত হতে পারেন।

অনেকেই স্মরণ করছেন চাঙ্কি পান্ডের ঢালিউডে কাজ করার সময়ের জনপ্রিয়তাও। নব্বইয়ের দশকে তিনি বাংলাদেশের ‘স্বামী কেন আসামি’ ও ‘বেশ করেছি প্রেম করেছি’ সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন।

বর্তমানে চাঙ্কি পান্ডে নতুন প্রজন্মের বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের বাবা হিসেবেও আলোচনায় থাকেন।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।