প্রকাশ হলো সোহেল মেহেদীর ও সানাম (ভিডিও)


প্রকাশিত: ১১:৪৮ এএম, ০৩ এপ্রিল ২০১৬

দেশের সংগীতাঙ্গনে পরিচিত মুখ কণ্ঠশিল্পী সোহেল মেহেদীর নতুন গান ‘ও সানাম’র নতুন মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। গানটিতে সোহেল মেহেদীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীত শিল্পী নাজু।

গানের কথা এবং সুর সংগীত পরিচালনা করেছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীত পরিচালক শ্রী প্রীতম। গানটি কণ্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে রয়েছেন শিল্পী সোহেল মেহেদী নিজেই।

তার সাথে আছেন জনপ্রিয় মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল। নেত্রকোনা জেলার বিরিশিরির মনোরম লোকেশনে গানটির চিত্রায়ন করা হয়। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ইয়ামিন এলান।

এ প্রসঙ্গে সোহেল মেহেদী বলেন, ‘ও সানাম’ গানটি তৈরি করেছেন কলকাতার জনপ্রিয় মিউজিক ডিরেকটর প্রীতম দাদা। গানের কথা এবং সুর তারই সৃষ্টি। তাছাড়া গানের সঙ্গে মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে মনোরম পরিবেশে। এরমধ্যে সকলেই গানটি এবং মিউজিক ভিডিও’র জন্য সাদুবাদ জানাচ্ছেন। আশা করি আগামীতে ভালো কাজ নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হবো।’

দেখুন গানটির ভিডিও :


এনই/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।