ভিডিওতে আসছে এফ এ সুমনের রঙিন স্বপ্ন


প্রকাশিত: ০৬:৫৯ এএম, ০৬ এপ্রিল ২০১৬

পহেলা বৈশাখে প্রকাশিত হতে যাচ্ছে কন্ঠশিল্পী সোহানার একক অ্যালবাম ‘এফ এ সুমন ফিচারিং সোহানা’। এই অ্যালবামটিতে ‘রঙিন স্বপ্ন’ শিরোনামের একটি ডুয়েট গানে সোহানার সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন জনপ্রিয় শিল্পী ও সংগীত পরিচালক এফ এ সুমন।

শিগগিরই গানটির মিউজিক ভিডিও প্রকাশ হতে যাচ্ছে। সম্প্রতি এর দশ্যধারন হয়েছে।  ভিডিওটিতে মডেল হয়েছেন বাহরাইন প্রবাসী সাকিল দেওয়ান ও সানিয়া জারা। এটি পরিচালনা করেছেন নির্মাতা সামছুল হুদা ও চিত্রগ্রহণ করেছেন মাহমুদুল হক সাইদ।

মিউজিক ভিডিওটি প্রসঙ্গে এফ এ সুমন বলেন, ‘আমার আর সোহানার এই গানটি খুবই রোমান্টিক একটি গান। গানের কথাগুলো খুব চমৎকার। রোমান্টিক এই গানের মিউজিক ভিডিওটি বেশ সাড়া পাবে বলে আমি আশাবাদী।’

মিউজিক ভিডিওটি প্রসঙ্গে সাকিল বলেন, ‘আগেও আমি বেশ কিছু গানের মডেল হয়েছি। তবে এই কাজটি আনান্য কাজের চেয়ে সম্পূর্ণ আলাদা। দর্শকরা আমাকে নতুনভাবে দেখতে পাবেন এখানে।’

অপরদিকে সানিয়া বলেন, ‘অসাধারণ একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হতে পেরে সত্যিই খুব আনন্দিত। চেষ্টা করেছি ভালোভাবে কাজ করতে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

সাথী আকতারের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এফ এ সুমন।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।