রাশিফল : ২৬ জানুয়ারি


প্রকাশিত: ০১:৫৮ এএম, ২৬ জানুয়ারি ২০১৫

মেষ: কর্মোন্নতি, প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি ও বদলির সম্ভাবনা। জমি বা বাড়িঘর ক্রয়বিক্রয়ের শুভ দিন। সন্তানের সঙ্গে বিবাদে সংসারের শান্তিভঙ্গ।

বৃষ: পড়শির উস্কানিতে পরিবারে অশান্তি। জ্ঞাতিশত্রুর বাগড়ায় সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। দুর্ঘটনায় মুখমণ্ডলে আঘাত লাগার আশঙ্কা।

মিথুন: শত্রুর মোকাবিলার জন্য আইনি প্রস্তুতি দরকার। অন্যমনস্কতা বা উদাসীনতায় শুভ যোগ হাত ছাড়া হওয়ার আশঙ্কা। স্বজনদের প্রতারণায় মানসিক ক্লেশ।

কর্কট: কর্মক্ষেত্রে অস্থিরতা বেড়ে চলায় হতাশা। বিকল্প কর্মসংস্থানের চেষ্টায় আশার আলো। সন্দেহপ্রবণতা থেকে দাম্পত্যে অশান্তি।

সিংহ: বাড়তি উপার্জনের অপ্রত্যাশিত সুযোগ মিলতে পারে। আদালতের বাইরে সম্পত্তি-বিবাদের ফয়সালা হতে পারে। প্রেমপ্রণয়ে বড় ধরনের আঘাতের আশঙ্কা।

কন্যা: খল অংশীদারের চক্রান্তে ব্যবসায় জটিলতা বৃদ্ধি ও লোকসানের আশঙ্কা। মূল্যবান দ্রব্য ও নথিপত্রের গোপনতা রক্ষায় ব্যবস্থা। উদরপীড়া ভোগাবে।

তুলা: দেরিতে হলেও কর্মকুশলতার স্বীকৃতির যোগ। একাধিক পথে উপার্জন বৃদ্ধির অপ্রত্যাশিত সুযোগ। দীর্ঘদিনের কোনো বন্ধুর কাছ থেকে আঘাত আসতে পারে।

বৃশ্চিক: নিজস্ব কৌশলে কর্মক্ষেত্রে জট কাটিয়ে বাহবা পেতে পারেন। সন্তানের জেদ সাংসারিক পরিবেশকে তিক্ত করে দিতে পারে। বহুজনের হিতার্থে স্বার্থত্যাগ।

ধনু: বেয়াড়া কর্মীকে ঘিরে ব্যবসায় জটিলতা। নিকটজনের অনৈতিক কাজকর্মে পরিবারে অসন্তোষ। জ্ঞানী ব্যক্তির সাহচর্যে শান্তির পথ সন্ধান।

মকর: সংস্কৃতিকর্মে সাফল্যের বিশেষ স্বীকৃতির যোগ। অপ্রিয় সত্য কথায় শত্রু বৃদ্ধির ঝুঁকি না-নেওয়াই ভালো। বৈষয়িক সমস্যার সন্তোষজনক সমাধান।

কুম্ভ: দেরিতে হলেও কর্মোন্নতির সম্ভাবনা। দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপ বাড়বে। সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতির যোগ।

মীন: উচ্চশিক্ষা ও গবেষণার বিলম্বিত সুযোগ। প্রেমপ্রণয়ে তৃতীয় পক্ষের পশ্চাদপসরণে মেঘমুক্তি। লিভারের জটিলতায় দুর্ভোগ বাড়তে পারে।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।