স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৫৬ এএম, ০২ মে ২০২৬

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতারা। একই সঙ্গে ৫ আগস্টের পর চট্টগ্রামসহ সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও অযৌক্তিক মামলা প্রত্যাহারের দাবিও জানান তারা।

মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) উদ্যোগে শুক্রবার ( ১ মে) সকালে নগরীর চেরাগি পাহাড় মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সাংবাদিক নেতারা এসব কথা বলেন।

সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুর শুভর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে নেতারা অবিলম্বে সাংবাদিকদের জন্য দশম ওয়েজবোর্ড গঠনের জোর দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজের সিনিয়র সহ-সভাপতি স. ম ইব্রাহিম, সাবেক সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম ও সিইউজের নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম।

উপস্থিত ছিলেন সিইউজের সহ-সভাপতি সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, শিমুল নজরুল, খবরের কাগজের ব্যুরো প্রধান ইফতেখারুল ইসলাম, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শফিক আহমেদ সজিব, জাগো নিউজ চট্টগ্রামের প্রধান ইকবাল হোসেন, বণিক বার্তার সিনিয়র রিপোর্টার সুজিত সাহা, চ্যানেল ২৪ এর প্রতিবেদক রনি দত্ত, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রেজা মুজাম্মেল, প্রথম আলোর ফটোসাংবাদিক জুয়েল শীল, সিইউজের সদস্য কাউসার ইকবাল, রাহুল দাশ নয়ন, ফটোসাংবাদিক কমল দাশ, নিপুল কুমার দে, দৈনিক আজাদীর সাবেক সিনিয়র রিপোর্টার ঋত্বিক নয়ন, দৈনিক পূর্বদেশের সহ-সম্পাদক শফিকুল ইসলাম খান, ফটো সাংবাদিক রঞ্জিত শীল, সিইউজের সদস্য বিশ্বজিৎ পাল, মনির ফয়সাল, মো. রুবেল, অনুজ দে বাপু, এম এ হান্নান কাজল, চম্পক চক্রবর্তী ও রাজীব রাহুল।

এমডিআইএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।