কাঠঠোকরার পিঠে চড়ে উড়লো নেউল (দেখুন ছবিতে)
দৃষ্টিনন্দন ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী মার্টিন লি-মে। সোমবার বিকেলে পূর্ব লন্ডনের হর্ণচার্চ কান্ট্রি পার্ক থেকে ছবিগুলো তোলা। 
বিবিসি প্রকাশিত এই ছবিগুলোতে দেখা যাচ্ছে, একটি কাঠঠোকরা তার পিঠে একটি নেউলকে নিয়ে উড়াল দিচ্ছে।
বিবিসিকে মার্টিন বলেন, আমি আমার স্ত্রী এ্যানসহ পার্কে হাঁটছিলাম। হঠাৎ কর্কশ একধরনের আওয়াজ শুনে আমি ওদিকে তাকাই। তখনই আমি এই বিরল দৃশ্যটি দেখতে পাই। আমি সেটি ক্যামেরাবন্দী করতে ভুলিনি।
এএ