রাশিফল : ২০ মার্চ


প্রকাশিত: ০২:১১ এএম, ২০ মার্চ ২০১৫

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী বন্ধুর সহায়তা পেতে পারেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)
পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন।

মিথুন (২২ মে-২১ জুন)
কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।

কর্কট (২২ জুন-২২ জুলাই)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়তে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বিদেশযাত্রার ক্ষেত্রে প্রবাসী আত্মীয়ের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। দূরের যাত্রা শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়তে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। আজ হঠাৎ হাতে টাকাপয়সা চলে আসতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। দূরের যাত্রা শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। পাওনা আদায় হবে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।