আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৬ এএম, ০৭ মে ২০২৬
এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিকাল অফিসার জেমস স্টুয়ার্ট।

বুধবার (৬ মে) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় জেমস স্টুয়ার্টের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট পলিটিকাল স্পেশালিস্ট মো. ইকবাল মাহমুদ। অন্যদিকে, মুখপাত্রের সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আয়মান রাহাত।

সাক্ষাৎ শেষে আসিফ মাহমুদ দূতাবাসের প্রতিনিধিদলকে দলের কার্যালয় ঘুরিয়ে দেখান।

এনএস/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।