বিমানের জ্বালানি ভোজ্যতেল!
বিমানের জ্বালানি হিসেবে এবার ব্যবহার করা হলো ভোজ্যতেল! যে তেলে রান্না করা হয়, সেই তেলেই বাণিজ্যিক বিমান উড়িয়ে নজির সৃষ্টি করল চীন।
একটি চীনা বিমান পরিবহন সংস্থা যাত্রীবাহী বিমান চালালো জৈব জ্বালানিতে। এই জ্বালানি তৈরি করা হয়েছে রান্নার তেল থেকে। চীনের হায়নান এয়ারলাইন্স তাদের প্রথম জৈব জ্বালানিচালিত বিমানটি ওড়ায় সাংহাই থেকে বেইজিং পর্যন্ত।
বোয়িং ৭৩৭ যাত্রীবাহী বিমানটিতে বিমানের জ্বালানির পাশাপাশি জৈব-জ্বালানির ব্যবস্থাও রাখা হয়। এবং শেষ পর্যন্ত জৈব জ্বালানির সাহায্যেই সফলভাবে গন্তব্যে পৌঁছায় বিমানটি।
এইচএন/আরআইপি