রাশিফল : ০২ এপ্রিল

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৩:২৬ এএম, ০২ এপ্রিল ২০১৫

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) :
ধর্মীয় কাজকর্মে মন বসাতে পারবেন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হবে। সাধু সন্নাসীদের প্রতি ভক্তি বিশ্বাস বৃদ্ধি পেতে পারে। আবেগ অপেক্ষায় বিবেক দ্বারা পরিচালিত হবার চেষ্টা করুন। রোমান্স ও বিনোদন শুভ।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে):
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বন্ধুদের সান্নিধ্যে উপকৃত হত পারেন। স্থাবর সম্পত্তি কেনাকাটার সম্ভাবনা আছে। বিশেষ কোনো গুণের জন্য প্রশংসিত হতে পারেন। ওষুধ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ।

মিথুন রাশি (২১ মে-২০ জুন):
সুনামহানীকর কিছু ঘটতে পারে। শরীর ভালো যাবে না। আজ সিদ্ধান্তহীনতায় ভুগবার আশংকা আছে। কোনো আকস্মিক ঘটনায় বিব্রতবোধ করতে পারেন। মনোবল বৃদ্ধি পাবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই):
ধাতব দ্রব্যের ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। কোনা অস্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে, কোন বক্তৃতা-বিবৃতির জন্য প্রশংসিত হতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট):
অবিবাহিতদের বিয়ের যোগ আছে। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ  আছে। রোমান্স ও বিনোদন শুভ।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর):
কোন ধরনের পুলিশী ঝামেলা দেখা দিতে পারে। বিপদগ্রস্ত হওয়ার আশংকা আছে। শরীর খুব একটা ভালো যাবে না। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ধরনের লোকসানের সম্মুখীন হতে পারেন। আধ্যত্মিক চিন্তা-চেতনায় উজ্জীবিত হতে পারেন।


তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর):
পিতৃ সম্পদ হাতে আসতে পারে। প্রয়োজনে ভাইবোনদের সহযোগিতা পাবেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। ব্যবসায়িক লেনদেন বৃদ্ধি পাবে। দূরের যাত্রা শুভ।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর):
সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। পিতার গুরুত্বপূর্ণ কোনো পরামর্শ গ্রহণে উপকৃত হতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।

ধনু রাশি (২২ নভেম্বর- ২০ ডিসেম্বর):
মন ভালো থাকবে। পরোপকারে সময় অর্থ ব্যয় হতে পারে। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রা হতে পারে। কোনো তীর্থস্থানে যেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি):
মৃত কোনো আপনজনের সম্পদ বা অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। মন ভালো থাকবে না। শোকগ্রস্ত হওয়ার আশংকা আছে। কোনো মামলা-মোকদ্দমায় জড়াতে পারে। ঋণদান বা ঋণগ্রহণের সম্ভাবনা আছে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি):
যৌথ মালিকানার সম্পত্তিতে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। অংশীদারি ব্যবসায়ে লাভবান হতে পারেন। কোনো ধরনের মানসিক যন্ত্রণায় ভুগতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):
শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। শরীর অসুস্থ হতে পারে। দেহের মধ্যাংশে, বিশেষত কটিদেশে কোনো ধরনের ব্যথা বেদনা দেখা দিতে পারে। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো জটিলতা দেখা দিতে পারে।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।