শান্ত-মুমিনুলের ফিফটিতে শক্ত অবস্থানে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৩ পিএম, ০৮ মে ২০২৬

শুরুটা মোটেও ভালো হয়নি। তবে সে জায়গা থেকে বাংলাদেশকে টেনে তুলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। দুজনেই পেয়েছেন অর্ধশতকের দেখা। ৪৭ ওভার শেষে বাংলাদেশের বোর্ডে যোগ হয়েছে ২ উইকেটে ১৮৩ রান।

দুজনে মিলে গড়েছেন এখন পর্যন্ত ১৫২ রানে জুটি। মুমিনুল ৫৯ ও শান্ত অপরাজিত আছেন ৮৮ রানে।

এর আগে, টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। নাহিদ রানা ও তাসকিন আহমেদ ফেরায় একাদশ থেকে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ ও স্পিনার হাসান মুরাদ।

বাংলাদেশ প্রথম উইকেট হারায় বাংলাদেশ মাহমুদুল হাসান জয়ের বিদায়ে। ৪ রানে জীবন পেয়ে ৮ রানে আউট হন তিনি শাহিন শাহ আফ্রিদির বলে। বেশিক্ষণ টিকতে পারেননি অন্য ওপেনার সাদমান ইসলামও। আউট হয়েছেন ১৩ রান করে।

হাসান আলীর বলে ক্যাচ দিয়েছেন স্লিপের ফিল্ডার সালমান আলী আগাকে। তার বিদায়ে দুই ওপেনারই বিদায় নিয়েছে স্বাগতিকদের। ৩১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

দলীয় ১৮ রানে শাহিন শাহ আফ্রিদির বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে ক্যাচ দেন মাহমুদুল হাসান জয়। এই আফ্রিদির বলেই স্লিপে ক্যাচ দিয়ে জীবন পেয়েছিলেন তিনি ৪ রানে।

অন্য ওপেনার সাদমান ইসলাম ক্যাচ দিয়েছেন হাসান আলীর বলে স্লিপের ফিল্ডার সালমান আলী আগাকে। তার বিদায়ে দুই ওপেনারই সাজঘরে ফেরে স্বাগতিকদের। ৩১ রানে ২ উইকেটের পতন হয় বাংলাদেশের।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।