দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এসময়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশে পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এআরএস/এমএস