ছাড় পাচ্ছেন বৈশাখী কেনাকাটায়


প্রকাশিত: ০৫:০৫ এএম, ১২ এপ্রিল ২০১৫

রাজধানীর মার্কেটগুলো বৈশাখী কেনাকাটায় ক্রেতাদের বিশেষ ছাড় দিচ্ছেন। বড়-ছোট সব ধরনের মার্কেটগুলো থেকেই এ ধরনের ছাড় দেয়া হচ্ছে। বিশেষ করে পোশাক, গহনা, জুতা, আসবাবপত্র ও ইলেকট্রনিক্স পণ্যে এ ছাড়ের ঘোষণা দেয়া হয়েছে।

রাজধানীর অভিজাত শপিংমল যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, গাউছিয়া মার্কেট, আজিজ মার্কেট, এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট, বিভিন্ন বুটিক হাউসগুলোতে এসব ছাড় দেয়া হয়েছে।

ফ্যাশন হাউস আটিসটি বৈশাখী কেনাকাটা পাঁচ হাজার ৯৯৫ টাকার পণ্য কেনাকাটা করলে এক হাজার ৪২২ টাকা ফ্রি কুপন দেয়ার ঘোষণা দিয়েছে। ডায়মন্ড ওয়ার্ল্ড প্রতিটি গহনায় ৩০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিয়েছে।

পোশাক কেনাকাটা ক্রেডিট কার্ড ব্যবহারে অন্যমেলা এবং কুনুডিনি হ্যান্ডিক্র্যাফট, নিপুণ, সাদাকালো পোশাক এবং জেনিস জুতোয় ১০ শতাংশ ছাড়া দেয়া হয়েছে। পাশাপাশি জিরো টু দোকানে ১৫ শতাংশ ছাড় দেয়া হয়েছে।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।