১৩ সন্তানের পর আবারো ৪ সন্তানের মা হতে যাচ্ছেন ৬৫ বছরের নারী
১৩ জন সন্তানের জননী তিনি। ৯ বছরের সব থেকে ছোট মেয়ে চেয়েছিল আপু হতে। ছোট্ট ভাই বা বোন পেতে চেয়েছিল সে। সেই ইচ্ছা রাখতেই আবার মা হওয়ার সিদ্ধান্ত নেন ৬৫ বছরের অ্যানেগ্রেট রওনিক।
অন্তঃসত্ত্বা রওনিক এখন একসঙ্গে ৪ সন্তানের মা হতে চলেছেন। পৃথিবীর ইতিহাসে এখনও পর্যন্ত তিনিই সবথেকে বেশি বয়সে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিতে চলেছেন।
বিভিন্ন কৃত্রিম ইনসেমিনেশন পদ্ধতিতে গত ১৮ মাস ধরে গর্ভধারণের চেষ্টা করছিলেন রওনিক। তিনি অন্তঃসত্ত্বা হওয়ার পর চিকিৎসকরা আবিষ্কার করেন একসঙ্গে ৪টি ভ্রুণ তৈরি হয়েছে গর্ভে।
রওনিকের বয়সের কথা চিন্তা করে চিকিৎসকরা বিপাকে পড়ে যান। প্রথমে ভ্রুণের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিলেও পরে ৪টি ভ্রুণই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন তারা।
এএ