রাশিফল : ১৬ এপ্রিল
মেষ:
উপার্জন বাড়ানোর নতুন পন্থা নিয়ে সংসারে মতবিরোধ। মনোরঞ্জনের পথে উদ্দেশ্য সফল নাও হতে পারে। সংক্রমণে জ্বরকাশি ভোগাবে।
বৃষ:
কর্মসূত্রে দূরভ্রমণের সুযোগ। বৈষয়িক গোলযোগ নিয়ে অশান্তি বাড়বে। কোনও শুভ অনুষ্ঠানে বিতর্ক বিবাদে জড়িয়ে পড়ায় আত্মগ্লানি।
মিথুন:
মৌলিক চিন্তাভাবনায় কার্যোদ্ধার করে কর্মস্থলে সমীহ আদায়। সন্তানকে নিয়ে দাম্পত্য জীবনে দুর্যোগ। আলসার জাতীয় রোগের প্রকোপ বৃদ্ধিতে দুর্ভোগ।
কর্কট:
উচ্চশিক্ষা ও গবেষণায় বিলম্বিত সুযোগ। প্রেমপ্রণয়ে জটিলতা হতাশা বাড়াবে। লিভারের সমস্যায় দুর্ভোগ বাড়তে পারে।
সিংহ:
মাত্রাছাড়া জেদের জন্য আর্থিক ক্ষতি ও বিপদের আশঙ্কা। ছোটখাটো সমস্যাকে ঘিরে পরিবারে অশান্তি। ভ্রমণের পরিকল্পনা বানচাল হতে পারে।
কন্যা:
প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সূত্রে একাধিক কাজের সুযোগ। সন্দেহবাতিক থেকে দাম্পত্যে অশান্তি। আলসার বা টিউমারের সমস্যায় ভোগান্তি।
তুলা:
কর্মক্ষেত্রে প্রতিকূল পরিবেশের জন্য মানসিক অস্থিরতা বাড়তে পারে। বাক্যালাপে অসতর্কতার জন্য ভুল বোঝাবুঝি। প্রেমপ্রণয়ে মেঘমুক্তি।
বৃশ্চিক:
অপপ্রচার উপেক্ষা করতে না-পারলে ক্ষতির আশঙ্কা। খেলাধুলায় কৃতিত্বের সুবাদে নামী সংস্থায় কাজের সম্ভাবনা। পায়ের হাড় বাড়ায় চলাফেরায় অসুবিধা।
ধনু:
বিপন্নকে সাহায্য করতে গিয়ে অপমানিত হওয়ার আশঙ্কা। বন্ধুর পরামর্শ সাংসারিক জীবনে শান্তি এনে দিতে পারে। অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি ও অবসাদ।
মকর:
মধুর কথাবার্তায় কর্মস্থলে সমস্যা মিটিয়ে প্রভাব বৃদ্ধি। স্বজনের অনৈতিক কাজকর্মে মানসিক ক্লেশ। নাক, কান ও গলার সমস্যায় ভোগান্তি।
কুম্ভ:
বাড়তি উপার্জনের অপ্রত্যাশিত সুযোগ মিলতে পারে। আদালতের বাইরে সম্পত্তি-বিবাদের ফয়সালা হতে পারে। গুপ্তশত্রুতায় সামাজিক ক্ষেত্রে ভাবমূর্তির ক্ষতির আশঙ্কা।
মীন:
নিজ কৌশলে ব্যবসায় ঝামেলার মোকাবিলা। দুর্জনের প্রলোভনের ফাঁদ বিড়ম্বনায় ফেলে দিতে পারে। ফাটকায় প্রাপ্তিযোগ।
এআরএস/পিআর