রাশিফল : ১৭ এপ্রিল
মেষ: কর্তৃপক্ষের সঙ্গে মতান্তরে কর্মক্ষেত্রে বিড়ম্বনা। পিতৃস্থানীয় শুভানুধ্যায়ীর মাধ্যমে সমস্যা মেটানোর রাস্তা খুঁজে পেতে পারেন।
বৃষ: অত্যধিক উদার মানসিকতার জন্য কর্মস্থলে বিপাকে পড়তে হতে পারে। সমাবেশে চিত্তাকর্ষক বক্তৃতায় শ্রোতাদের মন জয়।
মিথুন: জ্ঞাতিবর্গের প্ররোচনায় হঠকারী সিদ্ধান্ত নিতে গিয়ে ক্ষতির আশঙ্কা। একাধিক উপায়ে আয় বৃদ্ধির যোগ। শত্রু দমনে আইনি পরামর্শ দরকার।
কর্কট: কর্মকৌশলের স্বীকৃতি সত্ত্বেও কর্মস্থলে প্রাপ্তি নগণ্যই। বিষয়সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিবাদ বাড়বে। পরোপকারের প্রতিদানে অবজ্ঞা জুটতে পারে।
সিংহ: ব্যবসায় অপ্রত্যাশিত লাভের যোগ। বন্ধুর সহায়তায় পারিবারিক সমস্যার সমাধান। তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে প্রেমপ্রণয়ে ভুল বোঝাবুঝি চরমে উঠতে পারে।
কন্যা: বাঁকা পথে উপার্জনের প্রলোভন এড়াতে না-পারলে বিপদ। প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপে কর্মস্থলে সমস্যামুক্তি। পানিপথে ভ্রমণে বিপদের আশঙ্কা।
তুলা: বুদ্ধি স্থির রেখে বিপদের মোকাবিলা করতে পারেন। মাতৃস্থানীয়া স্বজনের আচরণে পরিবারে অশান্তি। খেলাধুলায় কৃতিত্বের স্বীকৃতি।
বৃশ্চিক: ব্যবসা সম্প্রসারণের উদ্যোগে আকস্মিক বাধা। আত্মীয়স্বজনের সঙ্গে সদ্ভাবে চিড় ধরতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য।
ধনু: ভাগ্যোদয়ের আশায় স্থানান্তরে যাত্রার পরিকল্পনা সফল হতে পারে। জমি ক্রয়বিক্রয় নিয়ে মা-বাবার সঙ্গে মতান্তর। সংক্রমণজনিত জ্বরজ্বালা ভোগাবে।
মকর: বিদেশে গবেষণার সুযোগ মিলতে পারে। প্রতিকূল পরিবেশে গৃহ নির্মাণে বাধা। সংক্রমণ ও নেত্রপীড়া ভোগাবে।
কুম্ভ: খল অংশীদারের চক্রান্তে ব্যবসায় জটিলতা বৃদ্ধি ও লোকসানের আশঙ্কা। মূল্যবান দ্রব্য ও নথিপত্রের গোপনতা রক্ষার ব্যবস্থা। উদরপীড়ায় দুর্ভোগ।
মীন: একাধিক পথে বাড়তি উপার্জনের সুযোগ। ভাবাবেগ কাটিয়ে বাস্তববাদী হতে না-পারলে সুযোগ হাতছাড়া হতে পারে। কোনও মহিলাকে ঘিরে পরিবারে অশান্তি।
এআরএস/এমএস