তেল আবিবে সরকারবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫১ এএম, ১০ মে ২০২৬
তেল আবিবে সরকারবিরোধী বিক্ষোভ/ ছবি: নিউইয়র্ক টাইমস (ফাইল)

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার এবং দক্ষিণ লেবাননে চলমান হামলার প্রতিবাদে রাতভর তেল আবিবে বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা। খবর এএফপির।

ইরান ও লেবাননের যুদ্ধ এবং অভ্যন্তরীণ উত্তেজনার মধ্যে চলতি বছরের শেষের দিকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই উত্তেজনার কিছু অংশ অতি-গোঁড়া ইহুদি সম্প্রদায়ের সেইসব সদস্যদের ঘিরে, যারা সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকার করছে।

৮৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত ডেভিড আলকান রয়টার্সকে বলেন, আমি এখানে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি, যা একটি বিপর্যয়। আমাদের সরকার একেবারে ভুল পথে এগোচ্ছে। তারা জনগণকে ভুয়া খবর, মিথ্যা দিয়ে বিভ্রান্ত করছে, আমরা সবাই এর বিরোধী।

তিনি আরও বলেন, আমি মনে করি ইরান আমাদের শত্রু, কিন্তু সবচেয়ে বিপজ্জনক শত্রু নয়। সবচেয়ে বিপজ্জনক শত্রু হলো দেশের অভ্যন্তরীণ যারা সেনাবাহিনীতে যেতে অস্বীকার করে, কাজ করে না, কর দেয় না এবং পরজীবী, যারা আমাদের আয়করের ওপর নির্ভর করে বেঁচে থাকে।

একটি ভিডিওতে দেখা গেছে, কিছু বিক্ষোভকারী ‌‘গণহত্যা বন্ধ করুন’, ‘অক্টোবর সেভেন ভুলে যান’, এবং ‘বিবি এসকোবার’ লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।