আজকের জোকস : ২২ এপ্রিল ২০১৫
এম আই টি-র অধ্যাপক নোবার্ট উইনারও তাঁর অন্যমনস্কতার জন্য বিখ্যাত ছিলেন। একবার রাস্তায় তার দেখা হল এক বন্ধুর সঙ্গে। কিছুক্ষণ কথা বলার পর বিদায় নেবার সময় উইনার জিজ্ঞেস করলেন, `আচ্ছা তোমার দেখা হবার আগে কোনদিকে যাচ্ছিলাম বলতো?`
বন্ধু অবাক হয়ে বললেন, `কেন, ম্যাসাচুসেটস অ্যাভিনিউয়ের দিকে!`
`থ্যাঙ্ক ইউ, তার মানে আমার লাঞ্চ খাওয়া হয়ে গেছে।`
***
লেডী ন্যান্সি অ্যাস্টর ছিলেন হাউস অফ কমনস-এর প্রথম মহিলা সদস্য। কথায় তার সঙ্গে পেরে ওঠা খুব কঠিন ছিল। যিনি মাঝে মধ্যে পারতেন, তিনি হলেন উইনস্টন চার্চিল।
একবার পার্লামেণ্টে প্রচণ্ড তর্ক বিতর্কের পর লেডী অ্যাস্টর নাকি চার্চিলকে বলেছিলেন, `উইনস্টন, তুমি যদি আমার স্বামী হতে, তাহলে তোমার কফিতে বিষ মিশিয়ে আমি শান্তি পেতাম।`
চার্চিল গম্ভীর ভাবে তার উত্তরে বলেছিলেন, `তুমি যদি আমার স্ত্রী হতে, তাহলে সানন্দে আমি সেটা পান করতাম।`
***
মার্ক টোয়েনের লাইব্রেরিটি ছিল দেখবার মত। অজস্র বই - মেঝেতে ছড়ানো, দেয়ালের পাশে স্তুপাকৃত। ঘরে প্রায় পা ফেলা যেতো না। সেই দেখে এক বন্ধু মার্ক টোয়েনকে বলেছিলেন, এত বই যোগাড় করেছো, কয়েকটা বুক-সেলফ যোগাড় করতে পারো না!
মার্ক টোয়েন গম্ভীর ভাবে উত্তরে বলেছিলেন, বইগুলো যেভাবে জোগাড় করেছি, সেভাবে তো আর বুক শেলফ যোগাড় যায় না। শেলফতো আর বন্ধু বান্ধবদের কাছে ধার চাইতে পারি না!
এইচএন/পিআর