জাগো নিউজের যুগপূর্তিতে ডিআরএফের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৭ এএম, ১১ মে ২০২৬

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের এক যুগ পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছে ডিজিটাল রিপোর্টার্স ফোরাম (ডিআরএফ)।

রোববার (১০ মে) জাগো নিউজ কার্যালয়ে সংগঠনটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক তানভীর আহমেদ, রিয়াজ উদ্দিন ও কে এম সোলাইমান।

ডিআরএফের আহ্বায়ক তানভীর আহমেদ বলেন, চারদিকে অপতথ্যের ভিড়ে জাগো নিউজ সত্য, সঠিক ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করবে বলে তারা প্রত্যাশা করেন।

ইসমাইল সিরাজী/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।