রাশিফল : ২৩ এপ্রিল ২০১৫
মেষ : দিনের শুরু প্রতিরোধ দিয়ে। ভালোর সঙ্গে মন্দের পার্থক্য বেশি অনুভব করবেন আজকের দিনে। বিনিয়োগ লাভজনক হলেও ভাবতে হবে আরও একবার। ভালোবাসার ঘরে ভ্রমরটা একলাই গেয়ে যাবে।
মিথুন : কাউকে আপনি পাত্তা দেন না এমন কথা প্রচলিত থাকলেও আপনি একজনকে ঠিকই পাত্তা দেন, অবশ্য দিতেও হয়। তবু আজকে চাইলেই তাকে পাত্তা না দিয়ে চলতে পারেন। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আপনি যতটা কষ্ট এতদিনে সহ্য করেছেন তা সুদে আসলে আজ পুষিয়ে নেবেন।
বৃষ : সঠিক পথে ছোট্ট করে একটা কথা বলে দিলে যে লাভ হবে, বিকট শব্দ তার ধারে কাছেও যেতে পারবে না। আপনার দরকার যথেষ্ট অবসর, এ মুহূর্তে।
কর্কট: এক ধরনের ধোঁয়াটে পৃথিবীতে প্রবেশ করতে যাচ্ছেন। মনে রাখবেন, সুন্দর কোথাও প্রবেশ এবং কদর্য থেকে বের হয়ে আসা-এ দুই পথ কখনো মসৃণ হয় না। সুতরাং সাবধান থাকুন।
সিংহ : কে কার মনের খবর রাখে বলুন? আপনি হয়তো ভাবছেন, চোখের পলকে হাস্য দেখে বুঝে ফেলেছেন মনের খবর। আসলে, তা নয়। এমনকি, কেউ জানে না আপনারটিও। দেখুন, আঙুলে ইশারায় বলে দিচ্ছি অনেক কিছু। জায়গামতো বুঝে নিয়ে নীরবতা পালন করুন।
কন্যা : বাতাসে একটা লতা উড়ছে, সবুজ তার রং। বাতাসে উড়ছে বলে তাকে হেলা করবেন না। বিগত দিনের মানুষেরা এমন হেলা করে বহু কিছু হারিয়েছে। লতাটাকে আঙুল বাড়িয়ে ধরে নিন।
তুলা : আপনাকে নিয়ে মাথা ঘামায় কে কে তা আজ খুঁজে বের করুন। মূলত এরাই আপনার ভালো অথবা খারাপ চায় আর বাদবাকি সবই গণনার বাইরে। যে কেউ আপনাকে আজ চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। সাবধান থাকুন, নিজের ওপর জোর না থাকলে কোনো চ্যালেঞ্জে পাত্তা দিবেন না।
বৃশ্চিক: একটা সফল মানুষের জীবনের পেছনে তাকালে, চিরকাল দেখা গেছে, তার কাছে যত মানুষ এসেছিল, বা প্রকৃতি যেভাবে এসেছিল, তাদের কাউকে সে কখনও অসম্মান করেনি।
ধনু : চুলের ভেতর আঁধার বা যেটাই লুকানো থাক না কেন, বালখিল্য প্রশংসার মধ্যে কিন্তু উদ্দেশ্য লুকিয়ে থাকে। যে মানুষটা কেবল শরীরি প্রশংসায় আপনাকে মন্ত্রমুগ্ধ করে রাখতে চাইছে। তাকে জানিয়ে দিন, লাভ হবে না খুব একটা।
মকর : আপনাকে আজ না ভেবেই বিনিয়োগ করতে হবে। আজ অর্থ নয় মন বিনিয়োগের উত্তম দিন। আপনাকে কে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু রাখতে পারেনি সে আজ আপনার সঙ্গে দেখা করবে। তাকে হাসিমুখে বরণ করে নিন।
কুম্ভ : প্রথম দফাতেই আপনি আজ আটকে যাবেন। কিছু করতে ইচ্ছে করবে না যদিও তারপরও অনেককিছুই আপনাকে আজ করতে হবে। আপনি যথেষ্ট পরিশ্রমী হয়েও সাফল্যের দেখা পাচ্ছেন না।
মীন : ওরা আসলে কী চাইছে? যারা আপনাকে দ্বিতীয়বারের মতো ভাবার অবকাশ দিতে চাইছে না তাদের কথা বলছি। বেশি তাড়াহুড়োও যদি অতিবড় সাধুও দেখান, সেখানে সন্দেহের অবকাশ আছে। আজ প্রেমের খেলায় মত্ত হতে চাইবে মন।
এআরএস/পিআর