রাশিফল : ২৯ এপ্রিল ২০১৫
মেষ: অপপ্রচার উপেক্ষা করতে না পারলে ক্ষতির আশঙ্কা। সন্ধির সূত্রে শত্রুতা প্রশমনের আশা। সজ্জনের উপদেশ কাজে লাগতে পারে।
বৃষ: ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধির শুভ দিন। বকেয়া টাকা আদায়ের সম্ভাবনা কম। প্রবাসী প্রিয়জনের আগমনের সংবাদ পেতে পারেন।
মিথুন: গৃহ সংস্কার ও নবনির্মাণে পড়শির বাগড়া। জ্ঞাতির দুঃসময়ে পাশে দাঁড়াতে গিয়ে বিদ্রুপ ও অপমান জুটতে পারে। পারিবারিক দায়িত্ব পালনে বহু ব্যয়।
কর্কট: কর্মসূত্রে দূরভ্রমণের সুখবর মিলতে পারে। নৃত্যগীতাদি চারুকলার চর্চায় কৃতিত্বের বিলম্বিত স্বীকৃতির যোগ। সন্তানের লেখাপড়ায় উন্নতিতে উদ্বেগের কিঞ্চিৎ অবসান।
সিংহ: নতুন কর্মোদ্যমে সাফল্যের সূচনা। সম্পত্তি রক্ষণাবেক্ষণ নিয়ে ভাইবোনের সঙ্গে বিরোধ বাড়বে। হজমের গোলযোগ ও দৈহিক দুর্বলতা।
কন্যা: সম্পর্কের অবনতির কারণে পৈতৃক সম্পত্তি হাতছাড়া হতে পারে। কর্মকর্তার হস্তক্ষেপে প্রতীক্ষিত পদোন্নতির সম্ভাবনা। তৃতীয় কাউকে ঘিরে প্রেমপ্রণয়ে জটিলতা।
তুলা: কাজে বিশেষ দক্ষতার স্বীকৃতি মিলতে পারে। ভাবাবেগ নিয়ন্ত্রণ করতে না-পারলে বিপত্তির আশঙ্কা। বন্ধুর সহায়তায় সম্পত্তি-সমস্যার সমাধানের সম্ভাবনা।
বৃশ্চিক: বিজ্ঞজনের পরামর্শে ভাগ্যোদয় ও নৈরাশ্যমুক্তি। সহকর্মীর বিপদে পাশে দাঁড়াতে গিয়ে বিপত্তির আশঙ্কা। বিদ্যার্থী ও গবেষকদের শুভ দিন।
ধনু: আত্মম্ভরিতা থেকে শত্রু বৃদ্ধির আশঙ্কা। অংশীদারের কূট চালে ব্যবসায় আকস্মিক অধোগতি। সংক্রমণ ও পাদপীড়া ভোগাবে।
মকর: বিলম্ব হলেও কর্মক্ষেত্রে স্বীকৃতি পেতে পারেন। বাবা-মায়ের সঙ্গে মতান্তর ও মনান্তরে মনঃকষ্ট। পানিপথে ভ্রমণ এড়ানোই ভালো।
কুম্ভ: মানসিক উত্তেজনা ও দুশ্চিন্তায় কাজকর্মে বাধা। হঠকারিতা পারিবারিক ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে।
মীন: কর্মক্ষেত্রে অবমাননা ও দূরে বদলির সম্ভাবনায় অশান্তি ও উদ্বেগ। শেয়ারে আপাতত বিনিয়োগ না-করাই ভালো। সংক্রমণে দুর্ভোগ।
এআরএস/এমএস