আজকের জোকস : ০৫ মে ২০১৫
স্বামী তার স্ত্রীকে তালাক দিতে আদালতে গেছেন-
স্বামী : আমি আমার স্ত্রীকে আজই তালাক দিতে চাই। আপনি একটু ব্যবস্থা করুন।
আইনজীবী : কেন, সমস্যা কী আপনাদের?
স্বামী : আমার স্ত্রী প্রায় ছয় মাস ধরে আমার সঙ্গে কথা বলে না।
আইনজীবী : আরেকবার ভেবে দেখুন। এমন স্ত্রী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার।
***
রঞ্জু রাগ করে বাসা ছেড়ে চলে গেছে। কিছুদিন পর রঞ্জু একটি ছাগল নিয়ে বাসায় এলো।
তা দেখে রঞ্জুর স্ত্রী বলল, ওই বদমাশটাকে নিয়ে এলে কেন?
রঞ্জু রেগে বলল, বদমাশ বলছ কেন, দেখছ না এটা একটা ছাগল!
আমি তো ছাগলকেই জিজ্ঞেস করেছি!- রঞ্জুর স্ত্রীর জবাব।
***
পিন্টু : বাজারে একটা টনিক এসেছে যেটা খেলে মানুষ ১০০ বছর বাঁচে।
মিন্টু : আমি ব্যাচেলার হলে একটা কিনতাম।
এইচএন/এমএস