সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১২ মে ২০২৬
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য...
ডলারের বিপরীতে রুপির দর কমে ইতিহাসে সর্বনিম্ন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির কারণে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ৩৫ পয়সা কমে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ডলারের বিপরীতে রুপি এখন ৯৫.৬৩।
বিজেপি নেতারাই মানছেন না মোদীর আহ্বান
ইসরায়েল-ইরান সংঘাত ঘিরে বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন নাগরিকদের মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন (ডিজেল-পেট্রল সাশ্রয়, এক বছর সোনা কেনা বন্ধ রাখা, অপ্রয়োজনীয় বিদেশ সফর স্থগিত করা এবং গণপরিবহন বা কারপুল ব্যবহারের পরামর্শ দিয়েছেন) ঠিক তখনই মধ্যপ্রদেশে তার নিজ দলের নেতাদের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
তেলের বাজার স্থিতিশীল হতে ২০২৭ সাল পর্যন্ত লাগতে পারে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রস্তাব নিয়ে বড় ধরনের মতপার্থক্য দেখা দেওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আবারও বেড়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
পাকিস্তানের হামলায় তিন মাসে ৩৭০ আফগান নিহত
২০২৬ সালের প্রথম তিন মাসে তালেবান বাহিনী ও পাকিস্তানি সামরিক বাহিনীর মধ্যে সীমান্ত সংঘাতে অন্তত ৩৭২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৩৯৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। নিহতদের অর্ধেকেরও বেশি কাবুলের একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে চালানো বিমান হামলায় মারা গেছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ চান ৮১ এমপি
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের পদত্যাগ অথবা সরে যাওয়ার আহ্বান জানানো লেবার পার্টির এমপির সংখ্যা বেড়ে এখন ৮১ জনে পৌঁছেছে।
পারমাণবিক বোমা তৈরির উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে ইরান
ইরানের ওপর ফের হামলা হলে দেশটি ৯০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় স্তর বলে বিবেচিত। মঙ্গলবার (১২ মে) ইরানি পার্লামেন্টের মুখপাত্র ইব্রাহিম রেজায়ি এই হুঁশিয়ারি দিয়েছেন।
হরমুজ সংকটে চাপে জাপানের চিপস কোম্পানি
জাপানের শীর্ষ আলুচিপস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যালবি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধকে কেন্দ্র করে সৃষ্ট হরমুজ সংকটের প্রভাব অনুভব করছে।
বিজয় জিতবেন ভবিষ্যদ্বাণী করা জ্যোতিষী পেলেন সরকারি পদ
দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে সরকার গঠনের সুযোগ পেয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া জোসেফ বিজয়। আর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই নিজের ব্যক্তিগত জ্যোতিষী রাধান পণ্ডিত ভেট্টিভেলকে সরকারের গুরুত্বপূর্ণ পদে বসালেন এই তারকা।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে: কাতার
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুলরহমান বিন জসিম আল থানি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।
পশ্চিমবঙ্গে ‘১৪ বছরের কম বয়সী’ পশু কোরবানি দেওয়া যাবে না
পশ্চিমবঙ্গে ঈদের সময় ১৪ বছরের কম বয়সী কোনো পশু কোরবানি দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক অর্জুন সিং। পশুর বয়স ১৪ বছর হয়েছে, সেটি নিশ্চিত করতে সরকারের কাছ থেকে আগাম অনাপত্তিপত্র নিতে হবে বলেও জানিয়েছেন তিনি।