কান্নার হোটেল!


প্রকাশিত: ১০:৪১ এএম, ০৭ মে ২০১৫

ভাবুন তো কেমন হবে যদি কেউ আপনাকে কাঁদানোর জন্যে বিশেষভাবে ব্যবস্থা করে রাখে! নিশ্চয় অমন শত্রুও আশা করবে না কেউ। কিন্তু উদ্ভট মানুষের এই পৃথিবীতে সবই সম্ভব।

আলাদা একটা রুমে আবেগী সিনেমার সিডি বা খুব নির্মম কোন উপন্যাস যা পড়লে আপনি কাঁদতে বাধ্য। আবার সে কান্না লুকানোর জন্যে মাস্ক এবং বিলাস বহুল টিস্যুর ব্যাবস্থা থাকবে। কি অবাক হচ্ছেন? সম্প্রতি কান্নার আয়োজনে এমন ব্যবস্থাই করেছে জাপানের একটি বিলাসবহুল আবাসিক হোটেলটির কর্তৃপক্ষ।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে তারা তাদের নারী গ্রাহকদের জন্যে এই বিশেষ রুমের ব্যবস্থা করেছেন। বিশেষ রুমটিতে তারা ‌‘ফরেষ্ট গাম্প’, ‘এ টেল অব মেরী’, ‘থ্রি পাপিস’র মতো আবেগী কিছু ছবি দেখার ব্যবস্থা রেখেছেন। যাতে কাঁদতে আগ্রহীরা তাদের কান্নাকে আরো বেগবান করতে পারেন।

এছাড়াও ফেসমাস্ক এবং জাপানের ঐতিহ্যবাহী ‘মাঙ্গা কমিকসের’ ব্যবস্থাও রয়েছে। মূলত তারা তাদের নারী গ্রাহকদের হতাশা ঘোচাতে এবং মানসিক ভাবে প্রশান্তি দিতেই এই বিশেষ সুবিধা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।