রাশিফল : ০৮ মে ২০১৫


প্রকাশিত: ০২:০৮ এএম, ০৮ মে ২০১৫

মিথুন: ঈর্ষাকাতর সহকর্মীদের কারসাজি উপেক্ষা করে অগ্রগতি। অপ্রিয় সত্যকথনের জেরে শত্রু বৃদ্ধির আশঙ্কা। স্বজনবর্গের অত্যাচারে বাসস্থান পরিবর্তনের চিন্তা।

কর্কট: স্বজনবান্ধবের সঙ্গে বিবাদে সম্পর্কহানির আশঙ্কা। কর্মক্ষেত্রে অশান্তির অবসান। প্রতিবাদী মনোভাবের জন্য বিপদে পড়তে পারেন।

মেষ:  ব্যবসায় বাড়তি বিনিয়োগ স্থগিত রাখাই ভালো। সামাজিক কাজে সুনাম বৃদ্ধি।

বৃষ: বহু শ্রম সত্ত্বেও ভাগ্যবিড়ম্বনায় কর্মোন্নতি ফের অধরা। নৃত্যগীতাদি চারুকলায় ব্যুৎপত্তির বিশেষ স্বীকৃতি। লিভার বা কিডনির সমস্যা ভোগাবে।

সিংহ: উপার্জন বাড়ানোর নতুন পন্থা নিয়ে সংসারে মতবিরোধ। সহকর্মীদের সঙ্গে মনোমালিন্যের জেরে কর্মস্থলে জটিলতা বাড়বে। প্রিয়জনের সঙ্গে সম্পর্কহানিতে মনঃকষ্ট।

কন্যা: সৃষ্টিশীল কাজে মৌলিক চিন্তার স্বীকৃতি। কোনো ভুলের মাশসুল দিতে হতে পারে। অধস্তন কর্মচারীর কাছে অপমানিত হওয়ার আশঙ্কা।

তুলা: অপ্রিয় সত্য এড়িয়ে কৌশলে শত্রুদমন। কোনো কর্মীর কলকাঠিতে ব্যবসায় লোকসান। প্রিয়জনের অনৈতিক কাজকর্ম নিয়ে ভুল বোঝাবুঝি।

বৃশ্চিক:  দীর্ঘ ব়ঞ্চনার পরে কর্মক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতির সম্ভাবনা। শেয়ারে আপাতত বাড়তি বিনিয়োগ না-করাই ভালো। হৃত দ্রব্যার্থ ফিরে পেতে পারেন।

ধনু:  নতুন কাজের অপ্রত্যাশিত সুযোগ মিলতে পারে। প্রিয়জনের আচরণে পরিবারে অশান্তি। ভ্রমণের পরিকল্পনায় ব্যাঘাত।
 
মকর:  কোনো আত্মীয়ের কলকাঠিতে পরিবারে অশান্তি বাড়বে। বন্ধুর অন্য মুখ চমকে দিতে পারে। অস্থিসমস্যার প্রকোপ বৃদ্ধিতে চলাফেরায় অসুবিধা।

কুম্ভ:  কোনো উচ্চাভিলাষী মহিলার ছলচাতুরীতে মানহানির আশঙ্কা। সম্পত্তি ক্রয়ের পরিকল্পনায় আকস্মিক ব্যাঘাত। মহৎ কাজে বাড়তি ব্যয়।

মীন:  বিষয়সম্পত্তি নিয়ে স্বজনবিরোধ আদালতে গড়াতে পারে। প্রভাবশালী ব্যক্তির সহায়তায় কর্মস্থলে জটিলতার মোকাবিলা। বাহন ক্রয়ের জন্য পরিবারে আলোচনা।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।