আজকের জোকস : ১০ মে ২০১৫


প্রকাশিত: ০৬:৩২ এএম, ১০ মে ২০১৫

সাইফ : তুই তোর বউর সাথে ঝগড়া করিস?
রিয়াজ : হ্যাঁ, করি। তবে প্রতিবার ঝগড়ার শেষে ও এসে হাঁটু গেড়ে আমার সামনে বসে পড়ে।
সাইফ : বলিস কী! তারপর?
রিয়াজ : তারপর মাথা ঝুঁকিয়ে বলে, ‘খাটের তলা থেকে বেরিয়ে আসো। আর মারবো না।’

***
স্বামী : ও গো শুনছ, একটু পর আমার একজন বন্ধু আসবে।
স্ত্রী : গাধা, বোকার হদ্দকোথাকার, করেছ কী? দেখছ না ঘরের কী অবস্থা? ভাঙা ফুলদানি, কাচের প্লেট, ঝাড়ু ঘরজুড়ে সব ছড়িয়ে-ছিটিয়ে আছে।
স্বামী : এই জন্যই তো ওকে আসতে বলেছি। গর্দভটা বিয়ে করার কথা ভাবছে!

***
শফিক : হ্যালো, হ্যালো! হাসপাতাল? এক্ষুনি আমার একটা অ্যাম্বুলেন্স দরকার। আমার স্ত্রী একটা বিষাক্ত মাশরুম খেয়ে ফেলেছে।
হাসপাতাল থেকে লোকজন ছুটে গেল শফিকের বাসায়।
হাসপাতালের কর্মী : একি! আপনার কপাল অমন ফোলা কেন? ঠোঁটও দেখছি কেটে গেছে। ঘরটাই বা এমন লন্ডভন্ড কেন?
শফিক : কারণ, আমার স্ত্রী কিছুতেই মাশরুমটা খেতে চাচ্ছিল না!  

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।