রাশিফল : ১৬ মে ২০১৫
মিথুন: কোনো সুযোগসন্ধানী মহিলার ফাঁদে পড়ে অপদস্ত হওয়ার আশঙ্কা। বহু শ্রম ও চেষ্টা সত্ত্বেও কর্মোন্নতি অধরা থাকবে।
কর্কট: আলস্য বা উদাসীনতায় শুভ যোগ হাতছাড়া হতে দেওয়া উচিত হবে না। অংশীদারের চক্রান্তে ব্যবসায় লোকসান।
মেষ: আচমকা তৃতীয় পক্ষের আগমনে প্রেমপ্রণয়ে জটিলতা বাড়বে। জমিজমা ক্রয়ের পরিকল্পনায় জ্ঞাতিশত্রুর বাগড়া। সংক্রমণজনিত জ্বরজ্বালায় ভোগান্তি।
বৃষ: উপস্থিতবুদ্ধিতে জটিলতা কাটিয়ে কর্মস্থলে প্রশংসা লাভ। রুখে দাঁড়িয়ে শত্রুর মোকাবিলা। উপকার করতে গিয়ে অপদস্থ হওয়ার আশঙ্কা।
সিংহ: গুরুজনের পরামর্শ কাজে লাগতে পারে। সম্পত্তি রক্ষণাবেক্ষণে আইনি ব্যবস্থা দরকার।
কন্যা: বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সূত্রে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। চোরের উপদ্রবে ক্ষতির আশঙ্কা। চোখ, কান ও নাকের পীড়ায় কাজকর্ম ব্যাহত হতে পারে।
তুলা: বুদ্ধিবলে শত্রুর মোকাবিলা করে কর্মক্ষেত্রে অগ্রগতি। পরিবহণ ব্যবসায় বাড়তি অর্থ বিনিয়োগ না-করাই ভালো। বাতজ বেদনা ভোগাবে।
বৃশ্চিক: কর্মদক্ষতার স্বীকৃতি ফের বিলম্বিত হওয়ায় হতাশা বাড়বে। পরোপকারের প্রতিদানে উপহাস জুটতে পারে। গুরুজনের স্বাস্থ্য-সঙ্কটে বহু ব্যয়।
ধনু: কর্মক্ষেত্রে বদলির সুবাদে সপরিবার দূরভ্রমণের সুযোগ আসতে পারে। সম্পত্তি সংস্কার নিয়ে গুরুজনের সঙ্গে মনান্তরে মানসিক ক্লেশ। প্রিয়জনের বিয়ে নিয়ে প্রাথমিক আলোচনা।
মকর: বুদ্ধিবিভ্রম বা অন্যমনস্কতায় কর্মক্ষেত্রে ভুলভ্রান্তি হতে পারে। প্রেমপ্রণয় ঘিরে পরিবারে অশান্তি। স্নায়ুপীড়া ভোগাবে।
কুম্ভ: অপ্রিয় বাক্য এড়িয়ে মধুর ব্যবহারে কার্যোদ্ধার। নামী প্রতিষ্ঠানে কাজের চেষ্টায় সাফল্যের সম্ভাবনা। গৃহ সংস্কারে জ্ঞাতির বাগড়া।
মীন: কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধে কর্মস্থলে গোলযোগের আশঙ্কা। থাইরয়েডের মতো গ্ল্যান্ডের সমস্যা ভোগাবে।
এআরএস/এমএস