আজকের জোকস : ১৯ মে ২০১৫


প্রকাশিত: ০৬:১৯ এএম, ১৯ মে ২০১৫

স্ত্রী : আমি যদি হঠাৎ মারা যাই। তাহলে তুমি কী করবে?
স্বামী : তুমি মরে গেলে আমি পাগলই হয়ে যাব।
স্ত্রী : আরেকটা বিয়ে করবেনা তো?
স্বামী : পাগল হয়ে গেলে তো মানুষ কত কিছুই করে!

***
চাকর : স্যার, আপনি রাত জেগে কী করেন?
সাহিত্যিক : গল্প-উপন্যাস লিখি।
চাকর : এত কষ্ট করে রাতজেগে লেখার দরকার কী? কয়টা টাকা খরচ করলেইতো বাজার থেকে ওগুলো কিনতে পাওয়া যায়!

***
ছেলে : আমি আর স্কুলে যাবো না বাবা।
বাবা : কেনরে খোকা, লেখাপড়া করতে ভালো লাগে না?
ছেলে : তা নয়, স্কুলের টিচাররা কিছুই জানে না। সবসময় শুধু ছাত্রদেরই পড়া জিজ্ঞেস করে!

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।