রাশিফল : ২১ মে ২০১৫


প্রকাশিত: ০২:০৪ এএম, ২১ মে ২০১৫

মিথুন: বন্ধুর অনৈতিক কাজকর্মের জন্য সম্পর্কের অবনতি। কর্মক্ষেত্রে জটিলতা এড়াতে বিকল্প কাজের সন্ধানে আশার আলো। যানবাহন কেনার পরিকল্পনা স্থগিত রাখাই ভালো।
    
কর্কট: উচ্চশিক্ষার বিলম্বিত সুযোগ। কর্মক্ষেত্রে কর্মকৃতিত্বের জন্য সুনাম বৃদ্ধি। রক্তচাপের হেরফেরে রোগভোগ।

মেষ: পরিবেশ ও পরিস্থিতি বুঝে কাজের পরিকল্পনা করা দরকার। কর্মক্ষেত্রে নিজের দোষে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
    
বৃষ: শত্রুর হাত থেকে মুক্তির উপায় হতে পারে। কর্তার হস্তক্ষেপে কর্মোন্নতির বাধা কেটে যেতে পারে। পুরনো কোনো ব্যথা থেকে ভোগান্তি।

সিংহ: স্বনিযুক্তি প্রকল্পে দুষ্কৃতীদের বাগড়া। কর্মস্থলে বঞ্চনার কিছুটা সুরাহার সম্ভাবনা। জমি বা সম্পত্তি কেনার শুভ যোগ।

কন্যা: প্রতিবেশীদের অপচেষ্টা বানচাল করে সম্পত্তি ক্রয়। প্রিয়জনের মন্দ ব্যবহারে মানসিক আঘাত পেতে পারেন। সপরিবার দূরভ্রমণের পরিকল্পনা।
    
তুলা: সহকর্মীদের সহায়তায় কর্মক্ষেত্রে সমস্যার মোকাবিলা। চিত্তাকর্ষক বক্তৃতায় শ্রোতাদের মন জয়। বিমানে ভ্রমণে বিপদের আশঙ্কা।
    
বৃশ্চিক: ব্যবসা ঘিরে আইনি জটিলতা। সম্পত্তি-বিরোধ ঘিরে ভাইবোনের সঙ্গে সম্পর্কের অবনতি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য।

মীন: কর্মসূত্রে দূরভ্রমণের খবর পেতে পারেন। উচ্চশিক্ষা বা গবেষণায় আকস্মিক বাধায় হতাশা বাড়বে। মাতৃস্থানীয়া অপরিচিতার আনুকূল্যে বিপদ থেকে উদ্ধার।

ধনু: শেয়ার বাজারে ক্ষতির আশঙ্কা। হারানো দ্রব্যার্থ পুনরুদ্ধারের সম্ভাবনা কম। সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতি জুটতে পারে।
    
মকর: কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির ভুল ধরিয়ে বিষনজরে পড়তে পারেন। পৈতৃক সম্পত্তি লাভে জটিলতা। ঋণশোধের পথ মিলতে পারে।
    
কুম্ভ: অন্যায়ের প্রতিবাদ করে প্রশংসা পেতে পারেন। মানসিক ক্ষমতায় বিপদ কাটিয়ে অগ্রগতি। প্রিয়জনের শারীরিক অবস্থার অবনতিতে বহু ব্যয় এবং কাজে বাধা।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।