রাশিফল : ২৩ মে ২০১৫
বৃষ: শত্রুভাবাপন্ন কর্তার কূট চালে কর্মক্ষেত্রে অগ্রগতি ব্যাহত হতে পারে। মূল্যবান দ্রব্যাদি চুরি বা হারানোর আশঙ্কা। গবেষকদের শুভ দিন।
মেষ: সচেতনতার অভাবে সুযোগ হাতছাড়া হতে পারে। গোপন শত্রুতায় কর্মস্থলে অশান্তি বৃদ্ধি। কোনো আত্মীয়কে ঘিরে পরিবারে অকারণ জটিলতা।
মিথুন: ব্যবসা সম্প্রসারণে বাড়তি মূলধন বিনিয়োগে রাশ টানাই উচিত। বিচক্ষণ ব্যক্তির পরামর্শে সাংসারিক সমস্যার সমাধান। গুরুজনের বার্ধক্যজনিত পীড়ার প্রকোপ বৃদ্ধিতে কাজকর্মে বাধা।
কর্কট: কর্মক্ষেত্রে বদলি বা সংস্থাগত পরিবর্তনের ইঙ্গিত। রক্তচাপের হেরফেরে শারীরিক জটিলতা। প্রেমপ্রণয়ে আকস্মিক জটিলতায় হতাশা বাড়বে।
সিংহ: ব্যবসায় বাড়তি বিনিয়োগের শুভ সময়। ভোগবিলাসে অপচয় বন্ধ করে সঞ্চয়ে নজর দেওয়া দরকার। থাইরয়েডের সমস্যা ভোগাবে।
কন্যা: পরোপকারের প্রতিদানে উপহাস জুটতে পারে। বিশিষ্ট ব্যক্তির সহায়তায় নামী সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। প্রিয়জনের স্বাস্থ্যসঙ্কটে উদ্বেগ বাড়বে।
তুলা: নিজের ভুলে দ্রব্যাদি হারানোর আশঙ্কা। অন্যের প্রতি অকারণ বিদ্বেষে নিজেরই মনঃকষ্ট বাড়বে। বাতজ বেদনার প্রকোপ বৃদ্ধিতে চলাফেরায় অসুবিধা।
বৃশ্চিক: মাত্রাছাড়া ভাবাবেগ কাটিয়ে বাস্তববাদী হলেই মঙ্গল। সমাজসেবার সূত্রে প্রতিপত্তি বৃদ্ধি। সজ্জন ও প্রকৃত বন্ধুর সাহচর্যে শান্তি।
ধনু: কর্মস্থলে বিতর্কবিবাদ এড়াতে না-পারলে বিপত্তির আশঙ্কা। প্রিয়জনের বিয়ে নিয়ে সফল আলাপ-আলোচনা। চুরি বা প্রবঞ্চনায় ক্ষয়ক্ষতির আশঙ্কা।
মকর: কুচক্রী স্বজনের কারসাজিতে সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। নিম্নাঙ্গের ব্যথায় দুর্ভোগ।
মীন: পরিচিত ব্যক্তির প্ররোচনায় অর্থক্ষতি ও বিশ্বাসভঙ্গের বেদনা। বহু দিনের বকেয়া অর্থ ফেরত পেতে পারেন। টনসিলের সমস্যা ভোগাবে।
কুম্ভ: জ্ঞাতিশত্রুর চক্রান্তে বিষয়সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে বিরোধ বাড়বে। প্রেমপ্রণয়ে জটমুক্তি। হাড় ও স্নায়ুর রোগে ভোগান্তি।
এআরএস/এমএস